শিক্ষার্থী ভর্তির আগেই ডোপ টেস্ট বাধ্যতামূলক করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

০৩ মার্চ ২০২৫, ১০:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
জাবি

জাবি © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট (মাদক গ্রহণ শনাক্ত করার পরীক্ষা) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ সোমবার (৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

এর আগে গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন বলে সিদ্ধান্ত হয়।

আজ ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘গতকাল কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও ডোপ টেস্ট পজিটিভ হলে সে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।’

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিভাগ পছন্দের  (সাবজেক্ট চয়েজ) বিষয়ে তিনি বলেন, আগামী ১৩ মার্চ থেকে সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে। এই তারিখকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এপ্রিল মাসের মাঝামাঝিতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি মন্তব্য করেন। 

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারিতে শেষ হয়। এবার এক হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন প্রতিযোগিতা করেন। এবারে ভর্তি পরীক্ষা ৬ টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

জুলাইয়ের রক্তিম সূর্য: ১৭ বছরের অন্ধকার ঘুচে বাংলাদেশের বুক…
  • ৩১ জুলাই ২০২৬
মেডিকেল শিক্ষার গুণগত রূপান্তর শিক্ষকদেরই করতে হবে, নেতারা …
  • ৩১ জুলাই ২০২৬
ইউটিএল-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাবিতে দিনব্যাপী সম্মেলন শন…
  • ৩১ জুলাই ২০২৬
রাখাইন থেকে পালানোর পথে টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখো…
  • ৩১ জুলাই ২০২৬
ধর্ষণের মামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগ…
  • ৩১ জুলাই ২০২৬