ডুসামের নেতৃত্বে রিফাত-পিপাসা

০২ মার্চ ২০২৫, ০১:১২ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM
মো. আশিকুল হক রিফাত ও পিপাসা আক্তার

মো. আশিকুল হক রিফাত ও পিপাসা আক্তার © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত নেত্রকোনার মদন উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অঅ্যাসোসিয়েশন অফ মদন উপজেলা (ডুসাম)’র ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আশিকুল হক রিফাত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পিপাসা আক্তার।

শনিবার (১ মার্চ) রাতে সংগঠনের সাবেক সভাপতি ওহিদুল ইসলাম আকাশ ও সাবেক সাধারণ সম্পাদক নোবেল কর্মকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নব-নির্বাচিত সভাপতি রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ২০১৯-২০২ শিক্ষাবর্ষের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। একই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার ঢাবি প্রতিনিধি। অন্যদিকে সাধারণ সম্পাদক পিপাসা একই বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। 

কমিটির নব-নির্বাচিত সভাপতি মো. আশিকুল হক রিফাত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মদন উপজেলার শিক্ষার্থীদের উন্নয়নের জন্য আমরা একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের কল্যাণে আমরা একসাথে নতুন উদ্যোগ বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের উন্নতি নিশ্চিত করতে মদন উপজেলায় নতুন প্রকল্প শুরু করব।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক পিপাসা আক্তার বলেন, আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার নীতিতে অটুট থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করব। শিক্ষার্থীদের চাহিদা এবং প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তাদের স্বার্থে নিবেদিতভাবে কাজ করে যাব।

আরাগচির সঙ্গে বৈঠকে বসতে পাকিস্তানে বিশেষ দূত পাঠাচ্ছেন ট্র…
  • ২৪ এপ্রিল ২০২৬
জাবিতে দোকান বরাদ্দ বাতিলের হুমকি, অভিযোগ হল সংসদ ভিপির বির…
  • ২৪ এপ্রিল ২০২৬
জড়িয়ে ধরে ভিডিও ধারণ করে চাঁদা দাবি, নারীসহ ৪ জনকে গণপিটুনি
  • ২৪ এপ্রিল ২০২৬
ডাকসুর উদ্যোগে এসি পেল মেয়েদের দুই হল
  • ২৪ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপির গাড়িতে ‘বিএনপির হামলা’
  • ২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের চেষ্টা, মালিককে মার…
  • ২৪ এপ্রিল ২০২৬