ঢাবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

০১ মার্চ ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৭ PM
ঢাবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী শনিবার কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়

ঢাবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী শনিবার কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ শনিবার (১ মার্চ)  কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, গণিত বিভাগের চেয়ারপারসন অধ্যাপক শাপলা শিরিন এবং ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনসুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন: ২০৫ সদস্যের নতুন ছাত্রসংগঠনে জবি থেকে মাত্র ৫ জনের জায়গা, শিক্ষার্থীদের অসন্তোষ

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিভাগের সার্বিক উন্নয়নে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অবদান তুলে ধরে বলেন, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইদের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য তিনি গণিত বিভাগের অ্যালামনাইবৃন্দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত ১৫ জন অধ্যাপককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে…
  • ২৭ মার্চ ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকছে …
  • ২৭ মার্চ ২০২৬
দেশের শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত মানের গ্রাজুয়েট তৈরি হচ্ছে …
  • ২৭ মার্চ ২০২৬
কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
  • ২৭ মার্চ ২০২৬
শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্ব…
  • ২৭ মার্চ ২০২৬
স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না, এটি ছিল ‘জনযুদ্…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence