‘ঢাকা বিশ্ববিদ্যালয়-বেসরকারি বিশ্ববিদ্যালয়’ হাতাহাতিতে ছাত্রীসহ আহত ১১

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
হাতহাতিতে আহতরা

হাতহাতিতে আহতরা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে সংগঠনের আত্মপ্রকাশকালে নিজেদের মধ্যে হাতাহাতিতে অন্তত ১১ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে ৯ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বলে দ্যা ডেইলি ক্যাম্পাাসকে নিশ্চিত করেছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মেহের। এরমধ্যে নাফসিন নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রয়েছেন।

অন্যদিকে, ঢাবির আহত দুইজন হলেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী ও প্রিন্টিং এন্ড পাবলিকেশন বিভাগের আকিব আল হাসান। 

আহতরা জানান, আজ বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।  

এই ঘোষণা ঘিরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ নিজেরা সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শরীরে জখম রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9