চবিতে হচ্ছে সাকা চৌধুরীর বাবার নামে হল, প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
ফজলুল কাদের চৌধুরী

ফজলুল কাদের চৌধুরী © টিডিসি সম্পাদিত

পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর নামে ছাত্রদের একটি হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘এক্সট্রা অর্ডিনারি’ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন আবাসিক এই হলের নাম মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধী ফজলুল কাদের চৌধুরীর নামে নামকরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ সোমবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন আবাসিক হল নামকরণের সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে। এটি যেন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত ফজলুল কাদের চৌধুরীকে পুরস্কৃত করার চেষ্টা! বিশ্ববিদ্যালয় প্রশাসন এহেন সিদ্ধান্ত জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে, এবং এদেশের মুক্তিযুদ্ধ নিয়ে চবি প্রশাসনের মনোভাব নিয়েও প্রশ্ন উঠছে।

‘‘আমরা চবি প্রশাসনের প্রতি আহ্বান জানাই অবিলম্বে যুদ্ধাপরাধী ফজলুল কাদের চৌধুরীর নামে নতুন আবাসিক হল নামকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এটি নিয়ে কোনও টালবাহানা আমরা মেনে নিব না। দেশের স্বাধীনতা সংগ্রাম এবং এদেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের অবমাননা করলে তার পরিণতি ভালো হবে না।’’

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী। তিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিলেন। তবে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনে পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন অনেকেই।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9