ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন ঢাবি ছাত্রশিবিরের

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM

© সংগৃহীত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। 

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদের নেতৃত্বে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন- দোয়া মৃত ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ উপহার। তাই দোয়ার মাধ্যমেই ২১ শে ফেব্রুয়ারির প্রথম ওয়াক্তে আমরা ভাষা শহীদদের স্মরণ করছি। পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করা আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচায়কও বটে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9