ঢাবিতে কাল শুরু হচ্ছে ভিওবি উইক সিজন-১৪

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল শুরু হচ্ছে ভিওবি উইক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল শুরু হচ্ছে ভিওবি উইক © সংগৃহীত

শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দেশের প্রথম ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ভয়েস অব বিজনেস (ভিওবি) আয়োজন করতে যাচ্ছে ভিওবি উইক। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে আয়োজন করা হবে ভিওবি উইকের ১৪তম পর্ব (সিজন-১৪)।

ভিওবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আয়োজনের অন্যতম আকর্ষণ জব ফেয়ার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে এ আয়োজন করা হবে, যেখানে দেশীয় এবং বহুজাতিক ১৫টির বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান থাকবে। যাদের মধ্যে উল্লেখযোগ্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আরলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইএলডিসি।

এতে আরো বলা হয়, ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে ভিওবি’র ম্যাগাজিনের ১৪তম সংস্করণ। এছাড়াও একই দিনে আয়োজন করা হবে ‘ভিওবি রাইটিং কন্টেস্ট-২৪’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর এ সবকিছুর মাঝে বরণ করে নেওয়া হবে ক্লাবটির নতুন সদস্যদের।

আরো পড়ুন: ‘বঙ্গবন্ধু’ নাম পাল্টে হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট

উল্লেখ্য, ভয়েস অব বিজনেস ২০০৭ সালে শিক্ষার্থী পরিচালিত দেশের প্রথম ম্যাগাজিন প্রকাশনা ক্লাব হিসেবে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ক্লাবটি ১৩টি ম্যাগাজিন প্রকাশ করেছে। এ ছাড়া ক্লাবটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় ‘BRANDrill’-সহ বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9