রাবিতে চূড়ান্ত আবেদনে দ্বিতীয় সিলেকশনের সর্বনিম্ন জিপিএ কত?

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে।

চূড়ান্ত আবেদনের দ্বিতীয় পর্যায়ের সিলেকশনে নির্বাচিতদের সর্বনিম্ন জিপিএ কত, তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৪০, মানবিক ৪.২৭ এবং ব্যবসায় শিক্ষা ৩.৭৯। ‘বি’ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সবাই চূড়ান্ত আবেদন করতে পারবে। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৫৯, মানবিক ৪.৯৩ এবং ব্যবসায় শিক্ষা ৪.৮৮।

৯২ হাজার আবেদনকারী পূর্ণ না হওয়া সাপেক্ষে তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীকালে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।

দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। আবেদনপ্রক্রিয়া চলবে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। দ্বিতীয় দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী ধাপে আবেদন করা যাবে। তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি সকালে প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়।

প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ছিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭, মানবিক ৪.৫০ এবং ব্যবসায় শিক্ষা ৪.২৯। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৯, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9