ঢাবির প্রাক্তনদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার আহ্বান

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলস অফিসার্স ক্লাবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার এক পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

এ টি এম আবদুল বারী ড্যানী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ এখানে উপস্থিত হয়ে অত্যন্ত ভাল লাগছে। সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল অ্যালামনাই সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের ওয়েবসাইটে ফর্ম দেওয়া আছে। সেখানে ডিটেইলস ও এক কপি ছবি দিয়ে পাঁচ হাজার টাকা দিলেই অটোমেটিক ফর্মগুলো জমা হবে।’

তিনি আরও বলেন, ‘আগে আমরা অনেকেই ইচ্ছে থাকা শর্তেও অ্যালামনাইয়ের সদস্য হতে পারি নাই। অনেকে আবেদন করেও সদস্য হতে পারেননি। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের খুঁজে বের করছি, বিভাগে বিভাগে প্রোগ্রাম করছি। আমরা সকলকে মূল অ্যালামনাইয়ের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, যে যেখানে আছেন, আমরা সবার সাথে একটি সেতুবন্ধন করতে চাই, সবার সাথে সম্পৃক্ত হতে চাই, সবার সুখ-দুঃখের খবর রাখতে চাই, সবার পাশে থাকতে চাই।’

পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সাবেক জিএস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য রশিদ আহমেদ মামুন, বায়েজীদ বোস্তামী (দপ্তর), সদস্য মো. তহা, অর্থ উপকমিটির সদস্যসচিব নাজমুস সায়াদাত প্রমুখ।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ও সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার মহাসচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরিফ মোহাম্মাদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দিনব্যাপী এ পুনর্মিলনীতে খুলনা ও এর বিভিন্ন জেলায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠানসহ নানান আয়োজনে মুখর ছিল এ মিলনমেলা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9