শহিদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর 

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব

উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহিদ ড. জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজন কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। 

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘উনসত্তরের গণঅভ্যুত্থানে ও একাত্তরের মুক্তিযুদ্ধের শহিদ জোহার আত্মত্যাগের গুরুত্ব অনেক। তাৎপর্যের দিক থেকে দিবসটি সমগ্র দেশজুড়ে পালিত হওয়ার কথা। তবে দীর্ঘদিনের দাবির পরও সেটা এখনও হয়নি। অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি করছি।’ 

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার জোর দাবি জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আরিফুল ইসলাম, রিকশাচালক আনছার আলীসহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী। 

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে শহিদ জোহার অবদান অসামান্য। এই দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেটা হয়নি। যা মহান এই শিক্ষকের আত্মত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ইতিহাসের অমর্যাদা। অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানাই। এই গণস্বাক্ষর ও গণবিবৃতি কর্মসূচি চলবে।’ 

নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে…
  • ৩১ জুলাই ২০২৬
টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে:…
  • ৩১ জুলাই ২০২৬