ঢাবির বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
নতুন নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল

নতুন নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল © টিডিসি ফটো

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ধ্বংসের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা গণস্বাক্ষর গ্রহণ করে এই নতুন নাম নির্ধারণ করেন ।

শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িকে ধ্বংস করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করে এবং সেখানে ভাঙচুর ও বুলডোজার ও ক্রেন দিয়ে ধ্বংস করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুরাতন বিল্ডিংয়ে থাকা নামটি হাতুড়ি দিয়ে পিটিয়ে তুলে ফেলে সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করেন।

শিক্ষার্থীরা বলেন, যারা আমাদের ভাইকে হত্যা করেছে , অনেককে আহত করেছে সেসব ফ্যাসিস্টের কোন চিহ্ন এই ক্যাম্পাসে থাকবে না। এখন থেকে এই হলের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল।

এসময় সেই হলের শিক্ষার্থীরা গণস্বাক্ষর গ্রহণ করে অধিকাংশের মতের ভিত্তিতে এই নতুন নামকরণ করা হয়। অন্যদিকে, বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলকে থাকা শেখ হাসিনার নাম শিক্ষার্থীরা মুছে ফেলে।

রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬
গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি
  • ৩১ জুলাই ২০২৬