জাবিতেও মুছে ফেলা হলো মুজিব পরিবারের নাম

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
হাসিনা ও মুজিবুর রহমানের ছবি মুছে দিচ্ছেন শিক্ষার্থীরা

হাসিনা ও মুজিবুর রহমানের ছবি মুছে দিচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে ফেলেছেন শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের দিকে যান। পরে ইনস্টিটিউটটির সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শেখ হাসিনা হলের সামনে শেখ হাসিনার ম্যুরাল ভেঙে ফেলেন তারা। এছাড়া আল-বেরুনি হলের সামনে দেওয়ালের শেখ মুজিবুর রহমানে গ্রাফিতি মুছে ফেলেন।

এরপর কিছু শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করতে আসলে হলের কয়েকজন শিক্ষার্থী তাদের বাধা দেন। তারা জানান, তাদের হলের বিষয়ে সিদ্ধান্ত তারা নেবেন। এর মধ্যে নামফলক ভাঙচুরের চেষ্টা করা শিক্ষার্থীদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর রাত ২টার দিকে শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা নিজেদের সিদ্ধান্তে হলের নামফলক খুলে ফেলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে 'বিজয়-২৪' নামকরণ করেছেন ও হলের শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা এই ষড়যন্ত্র মেনে নেবো না। আমাদের দাবি, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং গণহত্যার দায়ে বিচার করা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এই বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এ ষড়যন্ত্র মেনে নেবো না। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং গণহত্যার দায়ে বিচার করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকবে না।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9