টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক হলেন ফারজানা বাসার

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
ফারজানা বাসার ও ঢাবির লোগো

ফারজানা বাসার ও ঢাবির লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক হলেন ফারজানা বাসার। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  

অফিস আদেশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের আদেশ মোতাবেক ফারজানা বাসারকে সাময়িকভাবে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।  

আরো পড়ুন: লিফলেট বিতরণকালে ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

অফিস আদেশে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিধি মোতাবেক ওই কর্মকর্তা ভাতাদি প্রাপ্য হবেন। এ নিয়োগ আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার অ…
  • ৩০ অক্টোবর ২০২৬
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬