ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগে ভর্তির সুযোগ

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শূন্য আসনে ভর্তি-ইচ্ছুকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫/ দ্বিতীয় বিভাগে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থিয়েটার/সংগীত/নৃত্য/আবৃত্তি/চারুকলা/অডিও-ভিজ্যুয়ালসহ প্রভৃতি পরিবেশনাকলায় অধ্যয়ন অথবা তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাস্টার্স ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মার্চের মধ্যে নির্ধারিত ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমাদান করতে হবে।

ভর্তির তথ্য ও ভর্তির আবেদন ফরম বিভাগের ওয়েবসাইট du.ac.bd/body/tmu অথবা বিভাগের অফিস থেকে সংগ্রহ করা যাবে। ভর্তির আবেদন ফরম সরাসরি অফিস চলাকালীন জমা দিতে হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য তিন হাজার টাকা।

যোগাযোগ : 01631570808, 01719607744 নিম্নের লিংক হতে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে : https://drive.google.com/file/d/1rcEVO1Er1jPtnqFKTwu-4efSBtb2jsd7/view?usp=drive_link du.ac.bd

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9