ঢাবি সিনেট ভবনে ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ঢাকায় মার্কিন দূতাবাস এ মেলার আয়োজন করে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকালে এ মেলা উদ্বোধন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাকায় মার্কিন দূতাবাসের ডিরেক্টর ফর পাবলিক এনগেইজমেন্ট স্কট হার্টম্যান এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

DU Inner-

‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ ঘুরে দেখেন ঢাবি উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে এবং উপকৃত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক স্থাপন এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: সড়ক ছেড়ে ক্লাসে তিতুমীরের শিক্ষার্থীরা

এ মেলায় যুক্তরাষ্ট্রের ১৪টি বিশ্ববিদ্যালয়ের স্টল স্থান পায়। এসব স্টলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপসহ বিভিন্ন তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদান করেন। এ ছাড়া মেলা উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া ও বৃত্তি-সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

মিলল মস্তকবিহীন লাশটির পরিচয়, ঘাতক বন্ধুর দেখানো স্থানেও নে…
  • ২৮ মার্চ ২০২৬
জামায়াতের নেতার ভাইকে হাত-পা বেঁধে হত্যা
  • ২৮ মার্চ ২০২৬
জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যাসহ সব প্রাণহানির বিচার আইন অনু…
  • ২৮ মার্চ ২০২৬
চাঁদপুর সরকারি টেকনিক্যালের সুবর্ণ জয়ন্তী উদযাপন, প্রাক্তন…
  • ২৮ মার্চ ২০২৬
মানসিক ভারসাম্যহীন রিকশাচালককে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতা ‘…
  • ২৮ মার্চ ২০২৬
পণ্যবোঝাই ট্রলার আটকে কৃষকের কাছে চাঁদাবাজি, উপ-খাদ্য পরিদর…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence