১৫ বছর ধরে ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজতে সাদা দলের কমিটি

২১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৫ বছর ধরে বৈষম্যের শিকার শিক্ষক এবং শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আটটায় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে। কমিটির সদস্যরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের ইউনিটগুলোর আহ্বায়কদের সহযোগিতায় এক মাসের মধ্যে একটি প্রতিবেদন প্রস্তুত করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি রিপোর্টটি চূড়ান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাবে। 

সাদা দলের সমর্থক শিক্ষকরাসহ সংশ্লিষ্ট অন্যদের ওই কমিটিকে তথ্য-উপাত্ত দিয়ে সগযোগিতার জন্য সাদা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মুছা খাঁন গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চট্টগ্রামে রাতের আঁধারে শহীদ মিনারে অগ্নিসংযোগ
  • ২৮ মার্চ ২০২৬
‘মধ্যযুগীয় কায়দায়’ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে নির্যাতন, অভিযোগ…
  • ২৮ মার্চ ২০২৬
তেলের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence