জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

২১ জানুয়ারি ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM

© সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২ জন শিক্ষার্থীকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) কোষাধ্যক্ষ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাক আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, সমন্বয়ক আব্দুল কাদের, শহিদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া এবং শহিদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন উপস্থিত ছিলেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আন্দোলনে আহত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা চেয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে পত্র প্রেরণ করে। এপ্রেক্ষিতে যেসকল শিক্ষার্থী কমিটির সঙ্গে যোগাযোগ করে, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬