‘বিশ্ববিদ্যালয় নিয়ে কাউকে খেলতে দেব না’—কোরআন পোড়ানো ইস্যুতে রাবি উপাচার্য

১২ জানুয়ারি ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
অধ্যাপক সালেহ্ হাসান নকীব

অধ্যাপক সালেহ্ হাসান নকীব © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রবিবার (১২ জানুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে উপাচার্য লেখেন, ‘আমাদের প্রিয় এই বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর এক চক্রান্ত চলছে। যেকোনো উপায়ে এটা অস্থিতিশীল করার জন্য কিছু পক্ষ উঠেপড়ে লেগেছে। অন্তত চারটি হলে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য পরিষ্কার, মুসলিমদের অত্যন্ত প্রিয় একটি জায়গায় আঘাত করা।’

তিনি বলেন, ‘এটা সুস্পষ্ট উসকানি। একদল অত্যন্ত নীচ মানুষ নামের কলঙ্ক এ ঘটনা ঘটিয়েছে।’

আরও পড়ুন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা

দুর্বৃত্তদের জিততে দেবেন না উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমি আমার ছাত্রছাত্রীদের ধন্যবাদ দিতে চাই, তারা এই উসকানিমূলক কর্মকাণ্ডের ফাঁদে পা দেয়নি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। এটা আমরা যেকোনো মূল্যে ধরে রাখব ইনশাআল্লাহ। আমরা দুষ্কর্মকারীদের জিততে দেব না। তারা চায় আমাদের ভেতর সম্প্রীতি নষ্ট করতে, এটা আমরা হতে দিতে পারি না।’

তদন্ত নিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো পুরোদমে কাজ করছে। আমরা খুব শিগগিরই জানতে পারব কারা এই ন্যক্কারজনক কাজগুলো করেছে।’

হুঁশিয়ার করে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় ধর্ম, বর্ণ, আঞ্চলিকতার ঊর্ধ্বে সবার। সব ছাত্রছাত্রীর এই বিশ্ববিদ্যালয়ের ওপর সমান অধিকার। আমাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয় নিয়ে কাউকে আমরা খেলতে দেব না।’

প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় কলেজছাত্র গ্রেপ্তার
  • ২৫ এপ্রিল ২০২৬
জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে: মির্জা ফখ…
  • ২৫ এপ্রিল ২০২৬
চেরনোবিল দুর্ঘটনার ৪০ বছর, পারমাণবিক শক্তিধর দেশগুলো কী ভাব…
  • ২৫ এপ্রিল ২০২৬
রুয়েট ক্যান্টিনের খাবারে ভেজাল মেশানোর অভিযোগে কর্মচারীকে প…
  • ২৫ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদ…
  • ২৫ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা প্রশ্ন ফাঁসের ঘটনায় এনসিপির উদ্বেগ
  • ২৫ এপ্রিল ২০২৬