ফল প্রকাশের ৭ দিন পরেই সনদ পাবেন রাবি শিক্ষার্থীরা

০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান শাখায় গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। এখন থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের সাত কার্যদিবস পর শিক্ষার্থীরা নিজ নিজ হল অফিস থেকে সাময়িক সনদ সংগ্রহ করতে পারবেন।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই দিবসে বেলা ১১টায় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে রাবিতে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাসমূহ সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  এ ক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে।

এ বিষয়ে জনসংযোগ প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষা সংস্কার কাজ চলমান রয়েছে। পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি হয় সেগুলো আমরা আমলে নেওয়ার চেষ্টা করি। যেহেতু সনদ নিয়ে ভোগান্তির বিষয় নিয়ে লেখালেখি হয়েছে। তাই বিষয়টি আমলে নিয়ে কমিটি গঠন করি। 

‘তবে মাঝে বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, জুলাই বিপ্লব প্রদর্শনী এবং পরপরই শীতকালীন ছুটি থাকার কারণে একটু দেরি হয়েছে। কাজের পরিবেশ ভালো পেলে প্রশাসন সংস্কার কাজে সর্বশক্তি নিয়ে এগোতে পারবে।’

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9