রাবির ভিসি, প্রো-ভিসিই কোটার সুবাদে চেয়ারে বসে আছেন: অভিযোগ কর্মচারীদের

০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেন রাবি কর্মকর্তা-কর্মচারীরা

পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেন রাবি কর্মকর্তা-কর্মচারীরা © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভিসি ও প্রো-ভিসি নিজেরাই কোটার সুবাদে চেয়ারে বসে আছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন-সংলগ্ন প্যারিস রোডে পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন তারা এ অভিযোগ করেন

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম সদর বলেন, ‘ভিসি-প্রোভিসি নিজেরাই কোটার সুবাদে চেয়ারে বসে আছেন। তারা নির্বাচিত নয়। এই বিশ্ববিদ্যলয়ে আমরা উড়ে আসি নাই। এখানে আমাদের বাপ-দাদাদের জমি রয়েছে। আমরা আমাদের ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক সুবিধা যেকোনো মূল্যে ফেরত চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের অধিকার বাতিলের দাবিতে মানববন্ধনে দাঁড়াতে হবে, এটা কখনই ভাবিনি। এই প্রশাসন নিজেদের চেয়ারকে টিকিয়ে রাখতে যৌক্তিক পাওনা থেকে আমাদের বঞ্চিত করেছে। প্রশাসনকে বলে দিতে চাই, এটা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা।’

Ru Inner

পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেন রাবি কর্মকর্তা-কর্মচারীরা

অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, ‘প্রশাসনকে জবাব দিতে হবে, আমরা কেন আটকে থাকলাম। আমরা এখানে আসি কাজ করতে। আমাদের কেন আটকানো হলো? যেসব বহিরাগতরা আমাদের অশ্লীল ভাষায় গালাগালি করেছে, আমাদের জিম্মি করে রেখেছে, তাদের সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল করতে হবে।’

অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আজকে প্যারিস রোডে শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। আগামীকাল প্রশাসনিক ভবনের সামনে আমরা দুই ঘণ্টার ধর্মঘট থাকবে। এ ছাড়া আগামী ৮ তারিখ আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করব। যত দিন পর্যন্ত না আমরা আমাদের অধিকার ফিরত না পাব, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব ‘

অফিসার্স সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে চার শতাধিক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

শ্রেণিকক্ষে কী পড়ানো হচ্ছে, ভিডিও কলে মনিটরিং করবে মাউশি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9