রাবি শিক্ষার্থীদের পাঠদান করবেন ইরানি অধ্যাপক

০৬ জানুয়ারি ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন ইরানের ড. এসমায়েল সাদেঘি

রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন ইরানের ড. এসমায়েল সাদেঘি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন ইরানের ড. এসমায়েল সাদেঘি। রবিবার (৫ জানুয়ারি) এক বছরের জন্য যোগ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যোগদানকালে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন অধ্যাপক ড. এসমায়েল সাদেঘি। মতবিনিময়কালে তিনি রাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠদান ও গবেষণার উন্নয়নে পরিকল্পনার কথা জানান। উপাচার্য এজন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও একটি স্মারক উপহার দেন।

আরো পড়ুন: সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের অবস্থান: পুলিশের বাধা

এ সময় অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতিসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক  মোহা. ফরিদ উদ্দীন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন অধ্যাপক ড. এসমায়েল সাদেঘি।

এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬