ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ২০ শিক্ষার্থী

০৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
বৃত্তি পেলেন ২০ জন শিক্ষার্থী

বৃত্তি পেলেন ২০ জন শিক্ষার্থী © টিডিসি ফটো

পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের ২০ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক ড. গোলাম এম মাতবর ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ রবিবার (৫ জানুয়ারি) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসির, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম আজম, ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম এবং ট্রাস্ট ফান্ডের দাতা যুক্তরাষ্টের মনমাউথ  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম এম মাতবর উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুদানের জন্য তিনি ট্রাস্ট ফান্ডের দাতাকে ধন্যবাদ জানান।

বৃত্তিপ্রাপ্তরা হলেন— আফসানা শিশির আশা, ওবায়েত হোসেন, খান মোহাম্মদ সামসুদ্দোজা, মো. সাজিদুল ইসলাম রিয়াদ, মোছা: সুমাইয়া সারোয়ার, মো. জাকারিয়া আহমেদ জুনায়েদ, মো. মাহবুব আলম খান রাব্বি, নব কুমার রায়, সাদিয়া ফারহান, রাবেয়া খানম জেরিন, মোছা: সোনিয়া আফরিন, পল্লব মিয়া, সাদিয়া আফরিন এনি, সানজিদা আকতার, মো. রবিন খান, মো. তারেক রহমান, জয়া সেন, জাহিদ হাসান, মোছা. সাবিনা ইয়াসমিন এবং মহসিন মিয়া।

ট্যাগ: ঢাবি
প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9