ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের উদ্যোগে নারীদের ফ্রি মেডিকেল ক্যাম্প

০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রি মেডিকেল ক্যাম্প © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সামাজিক সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ এবং ‘আমেনা শেখ সমাজকল্যাণ সংস্থার’ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জের মাসুমপুরে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সহায়তা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিকাল ৪টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে ৫০০ জন নারী অংশগ্রহণ করেন। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল নারীদের দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নারীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতা সেশন। সেশনটি পরিচালনা করেন গাইনোকলজি ও অবস্টেট্রিক্স বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস। তিনি সুষম খাদ্যাভ্যাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং সাধারণ স্বাস্থ্য সমস্যা মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি উপস্থিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, “নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সচেতনতা অত্যন্ত জরুরি। নিয়মিত চিকিৎসা পরামর্শ গ্রহণ এবং সঠিক জীবনধারা অনুসরণ করতে হবে। আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হলে পরিবারও সুস্থ থাকবে।”

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সহ-সভাপতি সেলিনা সিদ্দিকা আন্না অনুষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সামছুল হুদা, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সমাজকল্যাণ সম্পাদক ও অ্যাপারেল সিগনেচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম ফুরকান আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা (পাভেল) এবং জীবন সদস্য আব্দুল্লাহ আল মাসুদ (অশ্রু) ও মো. সারওয়ার হোসেন।

সমাজকল্যাণ সম্পাদক এস এম ফুরকান আলী তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের সব স্তরের মানুষের পাশে থাকা। নারীদের স্বাস্থ্য ও সুরক্ষায় এই ধরনের উদ্যোগ আমাদের নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে দেশের অন্যান্য জেলায়ও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

ট্যাগ: ঢাবি
এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬