সমালোচনার মুখে যোগদান করেননি রাবির দুই সহকারী প্রক্টর

০১ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
মো. তামজীদ হোসেন মোল্লা ও নাজিয়া আফরিন

মো. তামজীদ হোসেন মোল্লা ও নাজিয়া আফরিন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রতি চারজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। তবে শিক্ষার্থীদের সমালোচনার মুখে এখন পর্যন্ত যোগদার করেননি দুইজন প্রক্টর। আজ বুধবার (১ জানুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগদান না করা দুই জন হলেন- ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মো. তামজীদ হোসেন মোল্লা ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাজিয়া আফরিন।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক মো. তামজীদ হোসেন মোল্লা বলেন, আমাদের কেউ চাপ প্রয়োগ করেনি বা যোগদান থেকে বিরত রাখেনি। তবে কী প্রক্রিয়ায় আমাদের নির্বাচন করা হয়েছে, তা আমি জানি না।

এ বিষয়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজিয়া আফরিন বলেন, সহকারী প্রক্টর হিসেবে কোন প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছিল প্রশাসন সে সম্পর্কে আমি অবগত নই। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, যেদিন থেকে দায়িত্ব নেওয়া হবে, সেদিন থেকেই এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে। তবে, এ ধরনের কোনো পদ আমি চাইনি বা কোনো প্রত্যাশাও ছিল না। প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করার পর রাজি হয়েছিলাম। এখন প্রশাসন যেমন সিদ্ধান্ত নিবেন সে বিষয়ে কোনো আপত্তি নেই।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর তার নিয়োগ বাতিলসহ শাস্তির আওতায় আনতে ৭ দিনের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।

ট্যাগ: প্রক্টর
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence