অনুষ্ঠিত হলো ডাকসুর গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রথম সভা

০১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জনের বিষয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ও ছাত্র-ছাত্রীদের মতামত গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। মতামত গ্রহণের প্রক্রিয়া শিগগিরই জানানো হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে দুপুর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নিকট সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে ছাত্ররাজনীতির সমাধানে ডাকসুর গুরুত্ব, ডাকসু নিয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাব নিয়ে হতাশা এবং দুই কার্যদিবসের মধ্যে রোড ম্যাপ ঘোষণার দাবি পেশ করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক নিতে পারে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা।

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এনসিপি’র
  • ২৫ এপ্রিল ২০২৬
বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৫ এপ্রিল ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
  • ২৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির এক সাংবাদিকের কানের পর্দা 
  • ২৫ এপ্রিল ২০২৬
কৃষ্ণচূড়ার রঙে রাঙা বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস
  • ২৫ এপ্রিল ২০২৬
সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী
  • ২৫ এপ্রিল ২০২৬