রাবি ভর্তিতে পোষ্য কোটায় শিক্ষকদের সন্তানরা বাদ, কর্মচারীদের জন্য ১ শতাংশ

০১ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) © ফাইল ছবি

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন ভর্তি পরীক্ষায় কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের পুত্র-কন্যাদের জন্য ১ শতাংশ কোটা পুনঃনির্ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তবে শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানদের জন্য কোনো বরাদ্দ নেই। আজ বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র-কন্যা কোটার হার পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের পুত্র-কন্যাদের জন্য ১% কোটা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

উল্লেখ্য, রাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত ডিসেম্বর মাস জুড়েই আন্দোলন করে শিক্ষার্থীরা। শুরুতে প্রশাসনকে আল্টিমেটাম দিলে তারা কোন পদক্ষেপ গ্রহণ না করায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন, বিতর্ক, কোটার প্রতীকী কবর রচনা এবং আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষর্থীরা। 

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কো…
  • ৩১ অক্টোবর ২০২৬
সিলেটে এইচএসসিতে এবার পাসের হার ৫০.৯০ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
পাসের হার বেশি থাকলেও জিপিএ-৫ এ ছেলেদের থেকে পিছিয়ে মেয়েরা
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ছাত্রদের অর্ধেকই ফেল, ছাত্রী ৪৩.৬৯ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা ১ মাসে…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি, শতভাগ পাস কমেছে …
  • ৩১ অক্টোবর ২০২৬