৫ কর্মদিবসের মধ্যে জাকসু নির্বাচনের রোডম্যাপ

শিক্ষক সমিতি নির্বাচন অবরোধ কর্মসূচির স্থগিত
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) রোড ম্যাপ প্রণয়নের আশ্বাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন অবরোধ কর্মসূচির স্থগিত করেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবির আহবায়ক আরিফুজ্জামান উজ্জল এক ফেসবুক পোস্টে  শিক্ষক সমিতির নির্বাচন অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে লেখেন, দ্রুততম সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আয়োজনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী পাঁচ (৫) কর্মদিবসের মধ্যে জাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রনয়নের ঘোষণা দিয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল অনুষ্ঠিতব্য শিক্ষক সমিতির নির্বাচন ‘অবরোধ কর্মসূচি’ স্থগিত করছে।

এর আগে ১৭ ডিসেম্বর রাত সোয়া ১১ টা দিকে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের (ভারপ্রাপ্ত) পরিচালক ড মোহাম্মাদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আয়োজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। জাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে যে, আগামী ৫ কর্মদিবসের মধ্যে জাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা সম্ভব হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২৩৩২ মেগাওয়াট: বিদ্যুৎমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই, এনএসইউতে…
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬