রাবিতে গাঁজা সেবনরত অবস্থায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ৩

১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা সেবনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৩ জনকে আটক করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সৈয়দ আমীর আলী হলের ১৪৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. লিমন, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাদি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল হক। আশরাফুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৈয়দ আমীর আলী হলের ১৪৩ নম্বর কক্ষের থেকে গাঁজার গন্ধ পাওয়া যায়। পরে হলের কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে ওই তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেন। পরে প্রক্টর এসে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা যাচাই করে এবং তাদের পুলিশে দিয়ে দেয়।  

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশিদ বলেন, আবাসিক হলে অনৈতিক কোনো কাজকেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা অপরাধ করেছে তারা প্রচলিত আইনানুযায়ী শাস্তি পাবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিবে। হল প্রাধ্যক্ষ তাদের হলে সিট বাতিলের বিষয়টি দেখবেন।

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9