ঢাবির সিদ্ধান্তে বুয়েটের হলে তীব্র শব্দদূষণ, পড়াশোনায় ব্যাঘাত

১৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
ঢাবির সিদ্ধান্তে  বুয়েট ক্যাম্পাসে যান চলাচল বৃদ্ধি পেয়েছে

ঢাবির সিদ্ধান্তে বুয়েট ক্যাম্পাসে যান চলাচল বৃদ্ধি পেয়েছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যান চলাচল সীমিত করার সিদ্ধান্তের ফলে আশপাশের এলাকাগুলোতে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে বুয়েট সংলগ্ন পলাশী মোড় এবং বকশিবাজার রুটে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। যান চলাচল নিয়ন্ত্রণের কারণে এসব এলাকা বাইপাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে বুয়েটের শিক্ষার্থীরা ও আশেপাশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।  

এ বিষয়ে বুয়েটের শিক্ষার্থীরা অভিযোগ করে জানিয়েছেন, 'যানজটের পাশাপাশি শব্দদূষণ তাদের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে সোহরাওয়ার্দী হলসহ বুয়েটের আবাসিক হলগুলোর আশপাশে বিকেল থেকে রাত পর্যন্ত গাড়ির হর্নের শব্দ এতটাই তীব্র যে, পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শেষ সপ্তাহে পরীক্ষার প্রস্তুতির চাপ সামলানোর সময় এ ধরনের শব্দদূষণ তাদের মানসিক চাপ বাড়িয়ে তুলেছে।'  

তারা আরও বলেন, 'পলাশী ও বকশিবাজারের রাস্তাগুলোর যানজটের কারণে জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘ্ন ঘটছে। এই যানজট ও শব্দদূষণ শুধু শিক্ষার্থীদেরই নয়, সাধারণ বাসিন্দাদেরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।'  

এই সমস্যার দ্রুত সমাধান চেয়ে বুয়েটের শিক্ষার্থীরা বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করছি। সেই সঙ্গে আশা করছি দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমন্বিতভাবে একটি কার্যকর সমাধান বের করবেন, যাতে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবনযাত্রা ও শিক্ষার পরিবেশ বজায় থাকে।'

প্রসঙ্গত, শনিবার (১৪ ডিসেম্বর) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল সীমিত করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অফিস চলাকালীন সময়ে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট প্রবেশপথ (শাহবাগ, দোয়েল চত্বর, বর্ণ ইউনিটি, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেত) দিয়ে কেবল অনুমোদিত গাড়ি প্রবেশ করতে পারবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) অন্তর্ভুক্ত রয়েছে। তবে সাধারণ যানবাহনের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।'

আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন শঙ্কা!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার ৫ দেশে অর্থ পাচারের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ হাজার তরুণের অংশগ্রহণে ঢাকায় ইয়ুথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9