১৫০ কিমি পথ পায়ে হেঁটে পরিভ্রমণ কর‌বে ঢাবি রোভার স্কাউট গ্রুপের তিনটি দল

১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউট গ্রুপের দুইটি রোভার স্কাউট দল ও একটি গার্ল-ইন রোভার দল পায়ে হেঁটে পাঁচ দিনে ১৫০ কিমি পথ অতিক্রমের মাধ্যমে “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ শুরু করেছে। রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান এই অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো “পরিভ্রমণকারী ব্যাজ”। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে পায়ে হেঁটে ১৫০ কিমি, বা সাইকেলযোগে ৫০০ কিমি, অথবা নৌকাযোগে ২৫০ কিমি ভ্রমণ করতে হয়।

এই লক্ষ্য পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট দলের চার সদস্য আহসান উল্লাহ, সারতাজ সাহাদৎ, জয়নাল আবেদীন, এবং শাহজাহান সম্রাট আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম ডিসি অফিস থেকে কক্সবাজার ডিসি অফিস পর্যন্ত ১৫০ কিমি পথ পায়ে হেঁটে ভ্রমণ করবেন। তারা পরিভ্রমণ পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম ডিসি অফিস, গাছবাড়িয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠ, ঈদগাঁও উপজেলা পরিষদ ও কক্সবাজার ডিসি অফিসে যাত্রা বিরতি ও রাত্রি যাপন করবেন।

একই তারিখে আরো দুটি দল লিজন পাল, মো. রাসেল ইসলাম, ও সাগর রায় এবং মোসা. ফাতেমাতুন জোহুরা, মোছা. আছিয়া আক্তার রেমিজা, মোছা. মুক্তা আক্তার, ও মোসা. আরফিনা আক্তার নরসিংদী সদর থেকে মৌলভীবাজার সদর পর্যন্ত ভ্রমণে অংশগ্রহণ করবে। তারা পরিভ্রমণ পরিকল্পনা অনুযায়ী নরসিংদী সার্কিট হাউজ, ভৈরব উপজেলা পরিষদ, মাধবপুর উপজেলা পরিষদ, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ও মৌলভীবাজার জেলা স্কাউট ভবনে যাত্রা বিরতি ও রাত্রি যাপন করবেন।

রোভাররা পরিভ্রমণের পাশাপাশি চলতি পথে বিভিন্ন সচেতনতামূলক বার্তা যেমন “প্লাস্টিক বর্জন করুন, পৃথিবীকে রক্ষা করুন”, “বায়ুদূষণ বন্ধ করি, প্রাণের পৃথিবী গড়ে তুলি”, “বাড়ির আঙিনা রাখো পরিষ্কার, ডেঙ্গু রোধে হবে উপকার” স্থানীয় জনগণের কাছে তুলে ধরবেন।

উল্লেখ্য, এই পরিভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র ব্যাজ অর্জন নয়; বরং এটি রোভারদের শারীরিক সক্ষমতা, ধৈর্য, এবং একতার নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি কবে, যা বললেন মাউশি ডিজি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9