৫২ থেকে ২৪

ঢাবির সব গৌরবময় অবদান চিহ্নিত করে বিশেষ মর্যাদা প্রাপ্তির সুপারিশে কমিটি

১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
ঢাবি

ঢাবি © লোগো

১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রতিটি আন্দোলনের পছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। এসব গৌরবময় অবদান চিহ্নিত করে বিশেষ মর্যাদা (Special Status) পাওয়ার জন্য প্রযোজ্য বিষয়সমূহ চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে বলে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামসহ ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নবজাগরণের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল গৌরবময় অবদান চিহ্নিত করে বিশেষ মর্যাদা প্রাপ্তির জন্য সুপারিশ করবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9