রাবির কর্মচারীদের মধ্যে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে রাবি ছাত্রশিবির

কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে রাবি ছাত্রশিবির © টিডিসি

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে কর্মরত নৈশপ্রহরী ও কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থানের কর্মচারীদের এ উপহার প্রদান করে সংগঠনটি।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শিবির সভাপতি আবদুল মোহাইমিন বলেন, ‘মানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা আমাদের নৈতিক কর্তব্য। এ উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমরা গভীরভাবে অনুপ্রাণিত। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন মানবতার সেবায় আরও বেশি অবদান রাখতে পারি।’

এ ছাড়া শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ ধরনের মহতি উদ্যোগে অন্যান্য সংগঠন এবং সমাজের বিভিন্ন পেশার মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানান ছাত্রশিবিরের নেতারা।

কর্সসূচিতে শাখা ছাত্রশিবির সেক্রেটারি মো. মোস্তাকুর রহমান জাহিদসহ শিবিরের  কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9