পরীক্ষায় নকল করার দায়ে ঢাবি ও অধিভুক্ত কলেজের ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

২১ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বিশ্ববিদ্যালয়টির উপাদানকল্প ও অধিভুক্ত কলেজগুলোর ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪৮ জন, উপাদানকল্প কলেজের ২ জন ও অধিভুক্ত কলেজগুলোর ৪৯ জন শিক্ষার্থী রয়েছেন। 

এদিকে, অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ১৮ বহিষ্কৃত শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ঢাকা কলেজের ৩ জন, ইডেন মহিলা কলেজের ৩ জন, সরকারি তিতুমীর কলেজের একজন, সরকারি বাঙলা কলেজের ৪ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২ জন ও কবি নজরুল সরকারি কলেজের ২ জন ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৩ জন শিক্ষার্থী রয়েছেন।

শাস্তির ধরণ
একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন ধরনের শাস্তি নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে-পরীক্ষা+১ অর্থাৎ যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তা বাতিলসহ পরবর্তী আরও একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না; পরীক্ষা+২ অর্থাৎ যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তা বাতিলসহ পরবর্তী আরও দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারবে না; পরীক্ষা+৩ অর্থাৎ যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তা বাতিলসহ পরবর্তী আরও তিনটি পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারবে না।

বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

পে স্কেলে ‘চলতি মাসেই ৩ মাসের বকেয়া’র খবর ফেবুকে, যা জানা য…
  • ২১ অক্টোবর ২০২৬
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রা…
  • ২১ অক্টোবর ২০২৬
নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ
  • ২১ অক্টোবর ২০২৬
একজন ব্যভিচার, একজন তথ্যপ্রযুক্তি— সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত…
  • ২১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানো নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর উল্টো সুর
  • ২১ অক্টোবর ২০২৬