চবিতে মাদক সেবনকালে লেডিস ঝুপড়ির দোকানিসহ দুই কর্মচারী আটক

০৪ নভেম্বর ২০২৪, ১০:৩৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদক সেবনের অভিযোগে দুই কর্মচারী ও এক দোকানিকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। আজ সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর একটি দল কেন্দ্রীয় খেলার মাঠের পাশের পরিত্যক্ত একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে আছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অফিসের একজন কর্মচারী, কেন্দ্রীয় গ্রন্থাগারের আরেক কর্মচারী এবং লেডিস ঝুপড়ির এক দোকানি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় এক লিটার মদ, দুটি সিগারেটের প্যাকেট, মশার কয়েল এবং চানাচুর, বাদাম, ছোলা ভাজা উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, চবি প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। যেই মাদক সেবনে জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদকে জানানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তীব্র গরম আর লোডশেডিংয়ে তালপাতার পাখার পুনর্জাগরণ
  • ২৬ এপ্রিল ২০২৬
পূর্বাচলে দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, মোটরসাইকে…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলছে
  • ২৬ এপ্রিল ২০২৬
মামলা করতে শাহবাগ থানায় গেলেন জুবায়ের-মোসাদ্দেক
  • ২৬ এপ্রিল ২০২৬
কলেজ ছাত্রসংসদ কক্ষে কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপন ছাত্রদ…
  • ২৬ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬