জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে মাদক সেবনকালে আটক ৩

০৩ নভেম্বর ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
প্রকাশ্যে মাদক সেবনকালে আটক করা তিনজন

প্রকাশ্যে মাদক সেবনকালে আটক করা তিনজন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তিন মাদকসেবীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রফিক জব্বার হলের ডাইনিংয়ের কর্মচারী আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান দোকানদার সজীব ইসলাম ওরফে রাসেল মিয়া এবং মীর মশাররফ হোসেন হলের ডাইনিংয়ের কর্মচারী নাসিমুল হক বাবু।

জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকায় প্রকাশ্যে মাদক (গাঁজা) সেবন করছিলেন ইউসুফ, রাসেল মিয়া ও বাবু। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে খবর দিলে মাদক গ্রহণের উপকরণ সহ হাতেনাতে আটক করা হয় তাদের। এসময় তাদের কাছ থেকে তিন প্যাকেট গাঁজা (আনুমানিক ১০০ গ্রাম) উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে মাদকসহ অভিযুক্তদের আটক করি। এখন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হেফাজতে তাদেরকে রাখা হয়েছে। পুলিশকে খবর দিয়েছি। পুলিশ আসলে তাদের হাতে সোপর্দ করে দিব এবং অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close