ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণ, চবি থেকে যুবক আটক

০২ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি

এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেয়েদের শেখ হাসিনা হলে গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে আব্দুর রহিম নামে এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে অভিযুক্ত যুবককে আটক করা হয়। 

জানা গেছে, আব্দুর রহিমের বাড়ি নোয়াখালী জেলায়। সেখানে তিনি দ্বাদশ শ্রেণির ছাত্র। আটককালে তার কাছ থেকে ৯টি সিম উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শেখ হাসিনা হলের প্রহরী মোটরের সুইস অন করতে হলের ভিতরে যাওয়ার ফাঁকে হলের মধ্যে প্রবেশ করেন অভিযুক্ত আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে ক্যামেরা অন করে ভিডিও করতে থাকেন তিনি। এ সময়ে হলের কয়েকজন মেয়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞেসবাদ করার এক পর্যায়ে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাকে হল থেকে আটক করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা খবর পেয়ে দ্রুত সেখানে যায় এবং ওই যুবককে আটক করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। তবে অভিযুক্তকে মুচলেকা দিয়ে তার পরিবারের তত্ত্বাবধানে ছেড়ে দেয়া হয়েছে।

ট্যাগ: আটক চবি
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬