ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রিকশাচালককে আদালতে পাঠিয়েছে পুলিশ

০২ নভেম্বর ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রিকশাচালককে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে যানজট নিরসনে কাজ করার সময় টিএসসিতে ঢাবি আরবি বিভাগের শিক্ষার্থী মো. খালিদ হাসানকে মারধরের অভিযোগ ওঠে এক রিকশাচালকের বিরুদ্ধে। রাতেই সে রিকশাচালককে শনাক্ত করে শাহবাগ থানায় দিয়ে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন। 

আরও পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু সোমবার, বুয়েট-মেডিকেলসহ অন্যগুলোর কবে?

এ বিষয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, যে ঘটনাটি ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। আমরা রাতেই সে রিকশাচালককে পুলিশের কাছে দিয়ে এসেছি। এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আশা করি না।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকাটি অনেক বেশি জনবহুল, সেজন্য রিকশাও বেশি থাকে। ছুটিরদিনগুলোতে এ ঝামেলা হয় আরও বেশি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে যাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছি তাদের দ্রুতই ভেস্ট আর আইডি কার্ড প্রদান করবো, যেন তাদের শনাক্ত করা যায়। একইসাথে তাদেরও ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে যেন সবদিক খেয়াল করতে পারে।  

পেন্টাগনে হঠাৎ বাড়ছে পিৎজা ডেলিভারি, সামরিক তৎপরতার ইঙ্গিত
  • ২৮ মার্চ ২০২৬
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার
  • ২৮ মার্চ ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়ে
  • ২৮ মার্চ ২০২৬
বিএনপির ছয় নেতাকে ডেকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্…
  • ২৮ মার্চ ২০২৬
জলবায়ু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির ঝুঁকি
  • ২৮ মার্চ ২০২৬
ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence