ঢাবির বঙ্গবন্ধু হল মসজিদ সম্প্রসারণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

০১ নভেম্বর ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
ঢাবির বঙ্গবন্ধু হল মসজিদ সম্প্রসারণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

ঢাবির বঙ্গবন্ধু হল মসজিদ সম্প্রসারণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মসজিদে নামাজ পড়ার জায়গা সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে উক্ত হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপাচার্য ড. নিয়াজ আহমেদের কাছে স্মারককিপি প্রদান করেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

স্মারকলিপিতে বলা হয়, শেখ মুজিবুর রহমান হলের নতুন ভবনে মসজিদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় দুটি রুমকে মসজিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে যা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। তাছাড়া আমাদের হলের পুরাতন মসজিদেও জায়গার পরিমাণ খুবই কম। পুরাতন মসজিদে সর্বোচ্চ ১৫০ জন দাড়াতে পারে বাকিদের করিডোর, হল গার্ডেন, রাস্তা ইত্যাদি জায়গায় দাঁদড়াতে হয়। আর নতুন ভবনে বরাদ্দ দেওয়া দুটি রুমে সর্বোচ্চ ২০০ জন দাড়াতে পারবে। অথচ আমাদের পুরাতন এবং নতুন ভবন মিলিয়ে প্রায় দুই হাজার স্টুডেন্ট এর বসবাস হবে। সেখানে জুমার সালাত আদায় করতে আমাদের খুবই হিমশিম খেতে হবে।

এতে আরও বলা হয়-  আমরা মনে করি ছাত্রদের ধর্মীয় অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম কর্তব্য। তাই আমাদের দাবি, অন্তত ১৫০০ জন শিক্ষার্থী নামাজ পড়তে পারবে এমন মসজিদ নিশ্চিত করা।

মসজিদের এই ছোট আয়তনের সমস্যা সমাধান কল্পে দুটি প্রস্তাবনা রেখেছে শিক্ষার্থীরা। প্রস্তাবনাসমূহ হলো- ১. পুরাতন ভবনের মসজিদ কে পুরো ফ্লোর এবং সামনের দিকে সম্প্রসারণের পাশাপাশি বহুতল করা সম্ভব হলে আশা করি এটা পর্যাপ্ত স্পেসের জন্য যথেষ্ট হবে। ২. প্রথম প্রস্তাবনা সম্ভব না হলে পর্যাপ্ত ধারণক্ষমতা সম্পন্ন নতুন মসজিদর ব্যবস্থা করা।

প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ তৈয়্যেবুর রহমান বলেন, আমরা ভিসি স্যারের সাথে আলোচনা শেষে স্মারকলিপি প্রদান করেছি। স্যার দাবিদাওয়াগুলো শুনেছেন। শিক্ষার্থীদের সমস্যা নিরসনে প্রভোস্ট স্যারের সাথে মিটিংয়ে বসবেন এবিং শীঘ্রই ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। 

স্মারকলিপি প্রদানের সময় ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবু সোলায়মান, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. তৈয়্যেবুর রহমান, ফিন্যান্স বিভাগের মো. মাহবুব আলম মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬