জাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে অধ্যাপক শামছুল আলম

৩১ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
অধ্যাপক মো. শামছুল আলম

অধ্যাপক মো. শামছুল আলম © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরীক্ষা নিয়ন্ত্রক পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সালাহউদ্দিনকে তাঁর অনুরোধের প্রেক্ষিতে তাঁকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রচলিত নিয়মে তিনি উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এতে আরো বলা হয়, এই আদেশ আগামী ০১ নভেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে।

নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক মো. শামছুল আলম বলেন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের অটোমেশনে অগ্রাধিকার থাকবে। শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ রাখব৷

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬