রাবি ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল চায় শিক্ষার্থীরা

৩১ অক্টোবর ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তিতে পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বাকি দুটি দাবি হলো- মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল করতে হবে; মুক্তিযোদ্ধাদের সন্তান কোটা থাকলেও তা সর্বোচ্চ ১% করতে হবে এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাতে হবে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছি। যার মধ্যে অন্যতম হলো অযৌক্তিক কোটা পদ্ধতি। এই কোটা বৈষম্যের প্রতিবাদেই বিগত জুলাই বিপ্লবের ইতিহাস রচিত হয়েছে। তাই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন ক্যাম্পাসে আর কোনো প্রকার অযৌক্তিক কোটা পদ্ধতি দেখতে চাই না।

আরও বলা হয়, বিগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩৪ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৩৭ জন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬২১ জন শিক্ষার্থী কোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। যার একটি বড় অংশ অযৌক্তিক পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা। আমরা এই দুইটি সম্পূর্ণ অযৌক্তিক কোটা অবিলম্বে বাতিলের দাবি জানাই।

পাশাপাশি গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষার আবেদন ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ফি কমানোও সময়ের দাবি। আমরা আশাবাদী, আমাদের ছাত্রবান্ধব প্রশাসন এই যৌক্তিক দাবিগুলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করবেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9