জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই নারী শিক্ষার্থীকে আটক

৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় দুই নারী শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টরিয়াল টিম। বুধবার (৩০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাশে তাদের আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের একজন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং অপরজন একই ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাড়ে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ওই দুই নারী। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা ‘গাঁজা’ সেবনের বিষয়টি স্বীকার করলে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুনরায় এমন অপরাধ করলে শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬