আমরণ অনশনে রাবি আইন অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থী

৩০ অক্টোবর ২০২৪, ০১:২০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
আমরণ অনশনে রাবি আইন অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থী

আমরণ অনশনে রাবি আইন অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থী © টিডিসি ফটো

সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুনরায় ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থী। আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসনের ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা এই অনশন করছেন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। সেখানে অনশন করছেন তারা।

আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ রাফিন বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিল থেকে কোনো সিদ্ধান্ত আসিনি। তাই আমরা দাবি আদায়ে আবারো এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন করব। প্রয়োজনে আমাদের মৃত্যু হবে তবুও দাবি আদায় করে এখান থেকে যাব।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনামিকা সুষ্মি বলেন, আমাদের উপর চাপিয়ে দেওয়া সেমিস্টার পদ্ধতি বাতিল চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না।

আরও পড়ুন: এবার রাবিতে ভর্তি পরীক্ষায় সুযোগ পাবে প্রায় দেড় লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী

আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব বলেন, আমরা চাই প্রশাসন এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিক এবং ইতিবাচক সিদ্ধান্তই নিক। প্রশাসন দ্রুত দাবি মেনে নিক, প্রশাসন যদি দাবি মেনে না নেয় এবং আমাদের অনশনে কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

এ সময় আইন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে অনশনে অংশগ্রহণ করেন ৫০-৬০ জন শিক্ষার্থী।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬