ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বেতন মওকুফসহ উপবৃত্তি

২৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদনের আহ্বান করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার শিউলি আফছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে বেতন মওকুফসহ স্নাতক শ্রেণিতে মাসিক ১২০০ টাকা হারে এবং স্নাতকোত্তর শ্রেণিতে মাসিক ১৫০০ টাকা হারে এক বছর মেয়াদী উপবৃত্তি মঞ্জুর করা হবে। 

অতএব, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি মঞ্জুরীর জন্য সংযুক্ত আবেদন ফরম পূরণ করে আগামী ১০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রারের অফিস (শিক্ষা-৫) শাখায় ২০৭(খ)-এ জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬