শীঘ্রই ঢাবি ক্যাম্পাসে চালু হচ্ছে শাটল বাস

২৯ অক্টোবর ২০২৪, ০৬:২৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য শীঘ্রই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস। এ বাসের চলাচলের জন্য রুট নির্ধারণ করা হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ ও ৬টি প্রবেশ মুখে ‘বার’ স্থাপন করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোাচনা হয়। 

ঢাবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই বাস সার্ভিস দ্রুত চালু করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ক্যাম্পাসে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬