আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসা তত্ত্বাবধানে কমিটি

২৭ অক্টোবর ২০২৪, ০৬:২০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
ছাত্র-জনতার আন্দোলন

ছাত্র-জনতার আন্দোলন © ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন বা ডিনের প্রতিনিধি কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন- শহিদ বুদ্ধিজীবী ডাঃ মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার, সহকারী প্রক্টর মিসেস শেহরীন আমিন ভূঁইয়া, দু'জন শিক্ষার্থী প্রতিনিধি- প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্রী উমামা ফাতেমা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র আব্দুল কাদের। (মোহাম্মদ রফিকুল ইসলাম) পরিচালক (ভারপ্রাপ্ত) জনসংযোগ দফতর ঢাকা বিশ্ববিদ্যালয়।

একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬