ক্যাম্পাসে মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল ঢাবি শিক্ষার্থীর

২৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
আহত শিক্ষার্থী সাদাফ

আহত শিক্ষার্থী সাদাফ © সংগৃহীত

ক্যাম্পাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মোটরসাইকেলের ধাক্কায় বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম সাদাফ। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের ছাত্র এবং বিজয় একাত্তর হলের আবাসিক।

সংগীত বিভাগের ছাত্র রাসেল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১১টার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের বিপরীত পাশ থেকে রাস্তা পার হচ্ছিল সাদাফ। এমন সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে সাদাফের ওপর দিয়ে চালিয়ে দেয়। এ ঘটনায় সাদাফসহ তার আরেক বন্ধু আহত হন।

তিনি জানান, সাদাফের দুই পায়ের হাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এক বছরেও সুস্থ হতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ আছে।  মোটরসাইকেলের গতি বেশি থাকায়। তাই সেটি শনাক্ত করা যায়নি।

সাদাফের পায়ের এক্সরে রিপোর্ট থেকে জানা যায়, তার দুটো পা হাটুর নিচ থেকে ভেঙে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমাকে এই বিষয়টি এখনও কেউ জানায়নি। আমি ছেলেটার খোঁজ নিচ্ছি। হাসপাতালে তাকে দেখতে এখনই টিম পাঠাচ্ছি। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তার পাশে থাকবে।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9