শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ডাইনিং শুরু চবির সোহরাওয়ার্দী হলে

২৫ অক্টোবর ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ডাইনিং শুরু চবির সোহরাওয়ার্দী হলে

শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ডাইনিং শুরু চবির সোহরাওয়ার্দী হলে © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ডাইনিং কার্যক্রম শুরু হয়েছে। হলের খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীরা এ কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) জুম্মার নামাজের পর উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এ ডাইনিং উদ্বোধন করেন। এসময় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানসহ সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

চবির হলগুলোর খাবারের মান বৃদ্ধির দাবি অনেক দিনের। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনে নতুন কর্তাব্যক্তি নিয়োগ পাওয়ার পর মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের পরিচালনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

পরীক্ষামূলকভাবে সোহরাওয়ার্দী হলে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এ হলের খাবারের মান বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে চবির অন্যান্য হলের দায়িত্ব শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হবে।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডাইনিংয়ের খাবারের যাবতীয় দায়িত্ব শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্য থেকে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দুইজন আবাসিক শিক্ষক এই কমিটিতে রয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে যেভাবে প্রযুক্তির ব্যবহার…
  • ০১ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইস্যুতে বাংলাদেশি শ্রমিকদের অধিকা…
  • ০১ এপ্রিল ২০২৬
সাফের ফাইনালে বাংলাদেশ
  • ০১ এপ্রিল ২০২৬
ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারে নারীর মর্যাদা বাড়বে : প্রধ…
  • ০১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০১ এপ্রিল ২০২৬
স্থানীয় প্রশাসন গুলোতে দলীয় নেতাদের পুনর্বাসন হচ্ছে: রুমী…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence