ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ

২৫ অক্টোবর ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM

© সংগৃহীত

ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস এডভাইজার হুমা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন হুমা খাম। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের হিউম্যান রাইটস অফিসার মো. জাহিদ হোসেন এসময় তার সঙ্গে ছিলেন।

বৈঠককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মি. ফলকার টুর্ক-এর আসন্ন ঢাকা সফর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ২৪-এর গণঅভ্যুত্থান পূর্ববর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁর মতবিনিময় সভা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। 

কোটা সংস্কার আন্দোলন, ছাত্র-জনতার অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত দলের একযোগে কাজ করার ব্যাপারেও বৈঠকে আলোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত জুলাই- আগস্টের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরাধীদের বিচারের আওতায় আনতে এই তদন্ত কমিটি জাতিসংঘের তথ্যানুসন্ধান দলকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করবে বলে তিনি জানান।

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাস…
  • ০৭ এপ্রিল ২০২৬
close