৫ বিভাগীয় কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা

২৩ অক্টোবর ২০২৪, ০৯:৫২ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
৫ বিভাগীয় কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা

৫ বিভাগীয় কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম এই পাঁচ আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। গতকাল (মঙ্গলবার) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। 

বুধবার (২৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

তিনি বলেন, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম এই পাঁচ শহরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, গত প্রশাসনের আমলে রাজশাহীর বাহিরে তিনটি আঞ্চলিক কেন্দ্র করা হয়, সেখানে রংপুরকে রাখা হয়নি। যার ফলে নতুন করে রংপুরকে আমরা নতুন করে আঞ্চলিক কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে। তাই এবছর রংপুর বিভাগের শিক্ষার্থীরা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। 

এর আগে, গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিশেষ প্রয়োজনে ঢাকার অভ্যন্তরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র বাড়ানোর কথাও হয়।

প্রসঙ্গত, ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে রংপুরকে অন্তর্ভুক্ত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9