রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে জাবিতে মশাল মিছিল

২২ অক্টোবর ২০২৪, ১২:৩৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা‌।

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা‌। © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা‌।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে 'গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন' ব্যানারে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের অপকর্ম ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের দায়ে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে তাদের সকল অঙ্গ সংগঠনকে জুলাই বিপ্লবে হামলার দায়ে বিচারের আওতায় আনতে হবে। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, গতকাল রাতে গণভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের উপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে। তার উপর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গণমাধ্যমকে বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা দেওয়ার কোন প্রমাণাদি নেই। একই সাথে সারাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণের মাধ্যমে জানাতে চাচ্ছে তারা এখনো দমে যায়নি। এর সাথে রাষ্ট্রপতির এ ধরনের বক্তব্য আমাদের কাছে সন্দেহ সৃষ্টি করছে। তারা যত ধরনের সন্দেহ সৃষ্টি করুক না কেন, রাষ্ট্রপতি যতই শেখ হাসিনার কথা বলুক না কেন বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে কখনোই গ্রহণ করবে না। এটা আবার তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চায়।

বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের তুলনামূলক সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুর রশীদ জিতু বলেন, আজকে আমরা আওয়ামী লীগের দালাল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করেছি। একই সাথে গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ জানায়। ফ্যাসিস্ট সরকারের দোসরা যেখানেই মাথাচাড়া দিয়ে উঠবে সেখানেই ছাত্র সমাজ তা প্রতিহত করার জন্য সচেষ্ট থাকবো। প্রয়োজনে পুনরায় গণঅভ্যর্থনে নামতে তারা প্রস্তুত রয়েছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9